স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়োকানোকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাও। ৩৬ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে বিলবাও। এদিকে, সমান সংখ্যক ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ভায়োকানো।
অ্যাওয়ে ম্যাচের শুরু থেকে স্বাগতিকদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে অ্যাথলেটিক বিলবাও। ম্যাচের বিশ মিনিটে মিকেল সান হোসের গোলে লিড নেয় অতিথিরা।
দশ মিনিট পরেই ভায়োকানোর জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন অস্কার ডি মার্কোস। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বিলবাও।
বিরতির পর ৭৫ মিনিটে স্কোরশীটে নাম লেখান বিলবাওয়ের আনদের হেরেরা। নির্ধারিত সময় শেষে ভায়োকানোকে ৩-০ গোলে বিধ্বস্ত করে মাঠ ছাড়ে বিলবাও।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: