ইংলিশ প্রিমিয়ার লিগে জেকোর জোড়া গোলে এভারটনকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে উঠলো ম্যানচেস্টার সিটি। ৩৬ ম্যাচ শেষে ৮০ পয়েন্ট নিয়ে লিভারপুলকে পেছনে ফেলে লিগ লিডার এখন পেলগ্রিনির শিষ্যরা। আর সমানসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে লিভারপুল।
গুরুত্বপূর্ণ ম্যাচে রস বারক্লের গোলে শুরুতেই লিড নেয় এভারটন। তবে মিনিট এগারো বাদেই সিটিজেনদের সমতায় ফেরান সার্জিও আগুয়েরো। প্রথমার্ধের মিনিট দুয়েক আগে স্কোরলাইন আরো বাড়ান এদিন জেকো।
বিরতির পর স্কোরশিটে দ্বিতীয়বারের মতো নাম লেখান জেকো। ম্যাচের ৬৫ মিনিটে সিটিজেনদের জালে বল পাঠিয়ে ব্যবধান কমান এভারটনের রোমেলু লুকাকু। নির্ধারিত সময় শেষে এভারটনের বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেলগ্রিনির শিষ্যরা।
এ জয়ে লিভারপুলকে টপকে শীর্ষস্থান দখল করলো ম্যানচেস্টার সিটি।