খেলা

আবাহনী লিমিটেডকে হারালো মোহামেডান

মোহামেডান
মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের হাই ভোল্টেজ ম্যাচে ওয়াহিদ আহমেদের একমাত্র গোলে চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়েছে মোহামেডান।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ হারায় আবাহনী। লিওনার্দো সুয়ারেজের ভুলে মোহামেডানের বিপক্ষে লিডের সুযোগ নষ্ট করে আকাশী-নীলরা। তবে বিরতিতে যাবার আগে আবাহনী গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় সাদা-কালোরা।

পর্তুগীজ তারকা পিন্টোর সহযোগিতায় গোল করেন ওয়াহিদ আহমেদ। এ নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন এই মোহামেডান ফরোয়ার্ড। বাকি সময়ে আর কোন গোল না হলে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ