ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে লিভারপুল।
অ্যাওয়ে ম্যাচের ১৮ মিনিটে জেরার্ডের কর্ণার থেকে হেডে গোল করে লিভারপুলেকে লিড এনে দেন জো অ্যালেন। বিরতি পর ব্যবধান দ্বিগুন করেন ড্যানিয়াল স্ট্যারিজ। মিনিট দুয়েক পর দ্য ঈগলসদের জালে বল পাঠান সুয়ারেজ।
৭৯ মিনিটে ক্রিস্টালের হয়ে একটি গোল শোধ করেন ডিলান। এরপর ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে লিভারপুল থেকে জয় ছিনিয়ে নেন ডোয়াইট গেইল।
নির্ধারিত সময় শেষে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের গুরুত্বর্পূণ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় লিভারপুলকে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: