ইংলিশ প্রিমিয়ার লিগে জেমস উইলসনের জোড়া গোলে হাল সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে ৩৭ ম্যাচ শেষে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে রয়েছে রেডডেভিলরা। আর সমান ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে রয়েছে হাল সিটি।
নিজ মাঠ ওল্ডট্রাফোর্ডে, হাল সিটির বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩১ মিনিটে জেমস উইলসনের গোলে লিড পায় স্বাগতিকরা। ম্যাচের ৬১ মিনিটে আবারো দলকে এগিয়ে নিয়ে যান উইলসন।
তবে দুই মিনিট পরেই মাট ফ্রায়াটের গোলে ব্যবধান কমায় হালসিটি। আর ম্যাচের ৮৭ মিনিটে রবিন ভ্যান পার্সির গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রায়ান গিগসের দল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: