ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার আরো কাছে পৌছে গেল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে, লিগ টেবিলের শীর্ষে উঠে এলো সিটিজেনরা।
ইত্তেহাদ স্টেডিয়ামে শুরু থেকেই অ্যাস্টন ভিলাকে কোনঠাসা করে ফেলে পেলিগ্রিনির শীষ্যরা। তবে কাঙ্খিত গোলের দেখা পেতে ম্যান সিটিকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত। ৬৪ মিনিটে এডিন জেকোর গোলে লিড নেয় তারা।
৭২ মিনিটে দ্বিতীয়বারের মতো স্কোরশিটে নাম লেখান জেকো। ৮৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন স্টেভান জোভেটিচ। আর অতিরিক্ত সময়ে অ্যাস্টন ভিলার কফিনে শেষ পেরেকটি ঠোকেন ইয়াইয়া তোরে।
৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে এখন লিভারপুর আর ৭৯ পয়েন্ট নিয়ে তিনে চেলসি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: