স্প্যানিশ লা লিগায় ফিকে হয়ে গেলো রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের স্বপ্ন। গুরুত্বপূর্ণ ম্যাচে ভায়াদোলিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ৮ মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে সি আর সেভেনকে ছাড়াই প্রথমার্ধে লিড নেয় রিয়াল। ৩৫ মিনিটে ভায়াদোলিদের জালে বল জড়ান সার্জিও রামোস। ফ্রি কিক থেকে দারুন এক গোল করে দলকে আনন্দে ভাসান তিনি। ১-০ তে শেষ হয় প্রথমার্ধ।
তবে শেষ পর্যন্ত রিয়ালকে আর জয় নিয়ে মাঠ ছাড়তে দেয়নি ভায়াদোলিদ। ৮৫ মিনিটে অসোরিও ম্যাচে সমতা আনলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।
৩৬ ম্যাচ ৮৪ পয়েন্ট নিয়ে এখন তালিকার তিনে রয়েছে রিয়াল মাদ্রিদ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: