খেলা

আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন জার্গেনসেন

জার্গেনসেন
জার্গেনসেন

শেষ হয়ে গেলো বাংলাদেশের ক্রিকেটে শেন জার্গেনসেন অধ্যায়। বৃহস্পতিবার শেন জার্গেনসেনকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন বাংলাদেশের সদ্য সাবেক হয়ে যাওয়া এ কোচ।

এদিকে, বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে নিজেকে দ্রুত মানিয়ে নিতে পারেন এমন একজন ব্যক্তিকে কোচ হিসেবে চান অধিনায়ক মুশফিকুর রহিম।

প্রায় ১৮ মাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছেন কোচ শেন জার্গেনসেন। টাইগারদের সঙ্গে আর কাজ করবেন না এই অস্ট্রেলিয়ান। পদত্যাগপত্র গৃহীত হয়েছে আগেই। কেক কেটে এবং ফুল দিয়ে বিদায় জানানো হয় জার্গেনসেনকে। শেষবারের মতো বোর্ড এবং খেলোয়াড়দের ধন্যবাদ জানান বিদায়ী কোচ। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের পরিচালক এবং জাতীয় দলের ক্রিকেটাররা।

শেন জার্গেনসেন বলেন, ‘আমি আবারো বোর্ড এবং খেলোয়াড়দের ধন্যবাদ দিতে চাই। দীর্ঘ সময় তাদের সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গে আমার অনেক সুখের স্মৃতি রয়েছে। আমি ভবিষ্যতে বাংলাদেশ দলের সাফল্য কামনা করছি।’

শেন জার্গেনসেন আর মুশফিকুর রহিম দুজনেই একই সঙ্গে জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত। মাঝপথেই দায়িত্ব ছেড়ে দিলেন জার্গেনসেন। নতুন কোচের মধ্যেও জার্গেনসেনের গুনাবলী দেখতে চান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ