২০১৪ ব্রাজিল বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রথমিক দল ঘোষনা করেছে জার্মানী। স্কোয়াড থেকে মারিও গোমেজ বাদ পরলেও জায়গা পেয়েছেন মিরোস্লভ ক্লোজা।
জার্মান কোচ জোয়াকিম লোর বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সাত জন এবং বরুশিয়া ডর্টমুন্ডের ছয় জন খেলোয়াড়। তবে লো'র ৩০ সদস্যের দলে মারিও গোমেজ জায়গা না পেলেও ইনজুরিতে থাকা রিয়াল মাদ্রিদ তারকা সামি খেদিরা স্থান করে নিয়েছেন।
সেই সঙ্গে থাকছেন অভিজ্ঞ স্ট্রাইকার মিরোস্লভ ক্লোজা। আর জার্মানদের নেতৃত্ব দেবেন ফিলিপ লাম।
আগামী ২ জুন ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষনা করবেন জোয়াকিম লো।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: