খেলা

মাঠ সংঙ্কটে বাংলাদেশের ফুটবল ক্লাবগুলো

মাঠ
মাঠ

মাঠ নিয়ে সমস্যায় থাকায় এবারের অনুর্ধ্ব-১৮ ক্লাব ফুটবল টুর্নামেন্টে শেখ জামাল ধানমন্ডি অংশ নিতে পারছে না—জানিয়ে ক্লাবের ম্যানেজার বলেন, ভালো মানের ফুটবলার তৈরি করতে এ টুর্নামেন্ট কাজে দিলেও ফেডারেশন তাদের মাঠের সমস্যা না মেটানো পর্যন্ত টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে পারছেন না। তবে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান বলেন, এ টুর্নামেন্টে অংশ নিতে কোনো ক্লাবেরই কোনো আপত্তি নেই বরং সময় বের করতে পারলেই আয়োজন শুরু করতে চাই।

পেশাদার ফুটবলের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগে, বিদেশি খেলোয়াড়দেরই বেশি আধিপত্য দেখা যায়। দেশিয় খেলোয়াড়রা তাদের পাশে অনেকটাই ম্লান। এ জন্যই ভবিষ্যতের জন্য প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

গতবার অনুর্ধ-১৬ দের জন্য টুর্নামেন্ট আয়োজনের পর এবার আয়োজন করতে যাচ্ছে অনুর্ধ-১৮ ক্লাব ফুটবল টুর্নামেন্ট। এ জন্য ৩০ এপ্রিল প্রতিটি ক্লাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত বছর অনুর্ধ্ব-১৬ ক্লাব ফুটবলে শেখ জামাল ছাড়া অংশ নিয়েছে বাকি সবগুলো ক্লাব। তবে এবার অনুর্ধ্ব-১৮ ক্লাব ফুটবল অংশ নিচ্ছে না কয়েকটি ক্লাব। এদের মধ্যে রয়েছে শেখ জামাল ধানমন্ডিও।

দলের টিম ম্যানেজার জানিয়েছেন, মাঠের সমস্যা থাকায় এবারের আসরে খেলতে পারছেন না তারা।

তবে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ক্লাবগুলো প্রস্তুতির জন্য সময় চেয়েছে। কোনো ক্লাবের না খেলার কোনো কারণ নেই।

বয়সভিত্তিক ক্লাব ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক ক্লাবকে বাফুফের পক্ষ থেকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ