খেলা

সিরি আ'য় লাৎসিওকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান

ইন্টার মিলান
ইন্টার মিলান

জয় দিয়ে ক্যারিয়ার শেষ করলেন ইন্টার মিলানের আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার হ্যাভিয়ের জানেত্তি। ইতালিয়ান সিরি আ'য় লাৎসিওকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ৩৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে রয়েছে নেরাজ্জুরিরা।

সান সিরোতে শুরুতেই গোল খেয়ে বসে ইন্টার মিলান। লাৎসিওর পক্ষে স্কোর করেন জিওসিপ্পে বিয়াভা। তবে ম্যাচে ফিরতে সময় নেয়নি নেরাজ্জুরিরা। ইন্টারকে সমতা এনে দেন রড্রিগো প্যালাসিও।

এরপর লাৎসিওকে আর কোন সুযোগই দেয়নি স্বাগতিকরা। ৩৪ ও ৩৭ মিনিটে মাউরো ইকারদি ও রড্রিগো প্যালাসিও আরো একটি করে গোল করে স্কোরলাইন ৩-১ করেন।

বিরতি থেকে লাৎসিওর জালে শেষ বারের মতো বল পাঠানোর কাজটি করেন হার্নানেস। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ