অনেক নাটকীয়তায় ভরা ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়ে চতুর্থ বারের মতো লিগ শিরোপা জয় করলো তারা। গেল তিন বছরের মধ্যে এটি ম্যানচেস্টার সিটির দ্বিতীয় শিরোপা।
ম্যাচের শুরু থেকেই ওয়েস্টহ্যামের বিপক্ষে চ্যাম্পিয়নদের মতোই খেলতে থাকে সিটিজেনরা। তবে অনেকগুলো প্রচেষ্টাই ব্যর্থ হয় তাদের। শেষ পর্যন্ত ২-০ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়ে ম্যানুয়েল পেলেগ্রিনির ম্যানচেস্টার সিটি।
এদিকে, নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ হারালেও পয়েন্ট তালিকার দুইয়ে থেকেই ইংলিশ প্রিমিয়াল লিগ শেষ করতে হলো লিভারপুলকে। অ্যানফিল্ডে ম্যাচের ২০ মিনিটে মার্টিনের আত্মঘাতি গোলে এগিয়ে যায় নিউক্যাসেল।
তবে বিরতি থেকে ফিরে ৬৩ ও ৬৫ মিনিটে স্টিভেন জেরার্ডের দুর্দান্ত দুইটি ফ্রি কিক থেকে জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন অ্যাগার ও স্টারিজ।