খেলা

নর্থ জোনকে হারালো প্রাইম ব্যাংক সাউথ জোন

বাংলাদেশ ক্রিকেট লিগ
বাংলাদেশ ক্রিকেট লিগ

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) বিসিবি নর্থ জোনকে ২১৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন।

সাউথ জোনের দেয়া ৫৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ দিনে ৩৫৯ রানেই শেষ হয় নর্থ জোনের ইনিংস।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে, ৩ উইকেটে ২৫৪ রান নিয়ে শেষ দিনে দ্বিতীয় ইনিংসে মাঠে নামে নর্থ জোন।

তবে, ৫ম দিনের শুরুতেই আল আমিনের বলে আউট হয়ে বিদায় নেন নাসির। ব্যক্তিগত ৬৭ রান সংগ্রহ করেন নর্থ জোনের এ অধিনায়ক। কিছুক্ষণ পরেই, মুস্তাফিজুর রহমানের শিকার হন তানভীর হায়দার।

এরপর, দলীয় ৩০৩ রানে আব্দুর রাজ্জাকের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন হামিদুল ইসলাম। সাউথ জোনের বোলিং তোপে ৩৫৯ রানেই গুটিয়ে যায় নর্দানরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ