শেন জার্গেনসেনের উত্তরসূরী হিসেবে জাতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হতে পারেন শ্রীলংকান সাবেক খেলোয়াড় চন্ডিকা হাথুরুসিংহে।
তবে এ লঙ্কানের কোচ হবার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাথুরুসিংহে বর্তমানে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্লাব নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ এবং বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবে কাজ করছেন।
এ লঙ্কানের পাশাপাশি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার মাইকেল বেভানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগের চেষ্টা চলছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: