স্প্যানিশ লিগের চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন স্প্যানিশ ডিফেন্ডার কার্লোস পুয়েল। হাটুর ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হচ্ছে পুয়েলকে।
গত মার্চে শেষ বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি। ইনজুরি কাটিয়ে না উঠায় রবিবার লিগের শেষ ম্যাচে খেলতে পারবেন না পুয়েল। তাই বার্সার জার্সি গায়ে শেষ ম্যাচ খেলা হয়ে গেছে এই ৩৬ বছর বয়সী ডিফেন্ডারের।
১৯৯৯ সালে ক্যাটালানদের হয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। দীর্ঘ ১৫ বছরের বার্সাকে ৬ টি লা লিগা, ৩ টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা দলকে এনে দিয়েছেন পুয়েল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: