খেলা

বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারালো বায়ার্ন মিউনিখ

বায়ার্ন মিউনিখ
বায়ার্ন মিউনিখ

বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে জার্মান কাপের শিরোপা জিতে নিলো শক্তিশালী বায়ার্ন মিউনিখ। নাটকীয়তায় ভরপুর এ ম্যাচে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কোনো দলই। অতিরিক্ত সময়ে স্কোর করে বাভারিয়ানদের জয় এনে দেন আরিয়েন রোবেন ও থমাস মুলার।

বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে জমজমাট ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্বক খেলা উপহার দেয় দুদল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলতে থাকে বাভারিয়ানরা। গোল পেতে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের শীষ্যরা। গোলশূন্যভাবেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। অতিরিক্ত সময়ে বায়ার্নকে লিড এনে দেন আরিয়েন রোবেন।

গোল শোধে মরিয়া বরুশিয়া ডর্টমুন্ডের ফাঁকা রক্ষণকে কাজে লাগান থমাস মুলার। ২-০ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে পরাস্ত করে বায়ার্ন মিউনিখ। এটি পেপ গার্দিওলার অধীনে বায়ার্ন মিউনিখের চতুর্থ শিরোপা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ