এফএ কাপের ফাইনালে হাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে পঞ্চম বারের মতো শিরোপা জিতলো আর্সেনাল। এ জয়ের মধ্য দিয়ে ৯ বছরের শিরোপা ক্ষরা কাটলো গানারদের।
ওয়েম্বলি স্টেডিয়ামে এফ এ কাপের ফাইনালের শুরুতেই হাল সিটিকে লিড এনে দেন জেমস চেস্টার। কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করেন কার্টিস ডেভিস। ২-০ গোলে পিছিয়ে পড়ে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ১৭ মিনিটে স্যান্টি কাজোরলার গোলে ব্যবধান কমায় গানাররা।
দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে ব্যবধান সমান করেন লরেন্ট কোশেলনি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ১০৯ মিনিটে অ্যারোন রামসে আর্সেনালের পক্ষে জয়সূচক গোল করলে দীর্ঘ ৯ বছর পর শিরোপার দেখা পায় গানাররা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: