ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়েছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। ৩ ওভারে ২২ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন সাকিব আল হাসান। এছাড়াও ৩টি উইকেট নেন যাদব।
জবাবে শুরুতেই গম্ভীরের উইকেট হারালেও ঘুঁরে দাঁড়ায় কলকাতা। ৩৩ বলে ৪০ রান করেন উত্থাপা। এরপর ইউসুফ পাঠান ও টেন ডাসকাটের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স।
এদিকে, দিনের অন্য ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: