সারা এরানিকে হারিয়ে ইতালিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। আর পুরুষ এককে রাফায়েল নাদালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জকোভিচ।
ফাইনালে শীর্ষবাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের সামনে দাড়াতেই পারেননি স্বাগতিক খেলোয়াড় এরানি। ৬-৩, ৬-০ গেমে এরানিকে উড়িয়ে দিয়ে নিজের ক্যারিয়ারের ৬০ তম ডব্লিউটিএ শিরোপা জিতে নেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।
এদিকে, পুরুষ এককে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদালের বিপক্ষে কোর্টে নামেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। প্রথম সেটটা নাদাল নিজের করে নেন ৬-৪ গেমে। তবে এরপরই মোড় ঘুরে যায় খেলার। নাদালের ছন্দপতন, আর জকোভিচ ফেরেন ফর্মে।
পরের দুই সেট ৬-৩, ৬-৩ গেমে জিতে শিরোপা উঁচিয়ে ধরেন জকোভিচ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: