খেলা

উত্তর বারিধারা ড্র করলো সকার ক্লাবের সঙ্গে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ

নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ১-১ গোলে ড্র হয়েছে উত্তর বারিধারা ও সকার ক্লাব ফেনীর ম্যাচটি। ১৬ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আট নম্বরে উত্তর বারিধারা। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ফেনী সকার ক্লাব।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, ম্যাচের শুরুতেই বারিধারার বিপক্ষে লিড নেয় ফেনী সকার ক্লাব। ম্যাচের ৬ মিনিটেই, ফরোয়ার্ড আকবর হোসেন রিদনের গোলে এগিয়ে যায় সকাররা। প্রথমার্ধে, বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করে দু'দল।

বিরতির পর, ৭৬ মিনিটে এক গোল শোধ করে সমতা আনেন বারিধারার কেনিয়ান ফরোয়ার্ড কোলিন্স টিয়েগো। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ