খেলা

বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে বাকী ২১দিন

বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে বাকী আর মাত্র ২১দিন । অথচ এখনো বহুমুখী সমস্যায় জর্জরিত স্বাগতিক দেশ ব্রাজিল। যে ১২টি শহরে বিশ্বকাপের খেলা হবে এর মধ্যে ৯টির বিমানবন্দরের সংস্কার কাজ এখনো চলছে।

ফুটবলের সবচেয়ে বড় আসর, বিশ্বকাপ শুরু হতে আর একমাস বাকি থাকলেও এখনো পুরোপুরি প্রস্তুত নয় আয়োজক দেশ ব্রাজিল। ব্রাজিল সরকারের ধারনা, বিশ্বকাপ উপভোগ করতে প্রায় ৩৭ লক্ষ লোক দেশটির ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমন করবেন। যার মধ্যে বিদেশি পর্যটক থাকবেন অন্তত ৬ লক্ষ ।

এবারের বিশ্বকাপের খেলা হবে ব্রাজিলের ১২টি ভেন্যুতে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুর দুরত্ব বেশি হওয়ায় পর্যটকদের আকাশপথের উপরই নির্ভর করতে হবে।

গেলো এপ্রিল এবং মে মাসের মধ্যেই দেশটির সকল বিমানবন্দরের সংস্কার কাজ শেষ করার কথা ছিলো। তবে, বেশিরভাগ বিমানবন্দরের কাজ চলছে এখনো। আর টুর্নামেন্ট শেষ হওয়ার আগে এগুলোর কাজ শেষ হওয়ার সম্ভাবনাও কম। গেলো সোমবার ভারি বর্ষণের কারণে ম্যানাস বিমানবন্দরের ভেতরে পানি জমে গিয়েছিলো।

তবে, দেশটির বিমান পরিবহনমন্ত্রী ওয়েলিটংন মোরেইরা ফ্রাঙ্কো জানিয়েছেন, বিশ্বকাপের আগেই সব বিমানবন্দরের কাজ শেষ হবে। একদিন আগে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফও দ্রুত সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন।

এ সপ্তাহেই বিশ্বকাপের প্রস্তুতিতে সরকারের অতিরিক্ত ব্যয়ের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেছে হাজারো ব্রাজিলিয়ান। তাদের নিয়ন্ত্রনে আনতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। দ্রুত বিক্ষোভ নিরসন করতে না পারলে তা ব্রাজিলের বিদেশি পর্যটকের সংখ্যা কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

এদিকে, বিশ্বকাপকে সামনে রেখে ভাড়া বাড়িয়ে দিয়েছেন হোটেল মালিকরা। আর টিকেট কালোবাজারি তো রয়েছেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ