খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

পর্তুগালের রাজধানী লিসবনে হবে মাদ্রিদ ডার্বি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রাতে পর্তুগালের রাজধানী লিসবনে হবে মাদ্রিদ ডার্বি। শিরোপার জন্য লড়বে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। আজকের ম্যাচে অ্যাতলেটিকোর বিরুদ্ধে জয় পেলে রেকর্ড দশবারের ইউরোপসেরা হবে রিয়াল। এদিকে, প্রথমবারের মতো ইউরোপের সেরা হওয়ার জন্য মাঠে নামবে ডিয়েগো সিমিওনির অ্যাতলেটিকো মাদ্রিদ।

২০০২ সালে শেষবারের মতো ইউরোপসেরা হয়েছিল টুর্নামেন্টটির রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল। দামি দামি সব ফুটবলার দিয়ে দল গড়লেও লা দেসিমা জয় করা হচ্ছিল না তাদের। তবে কোচ কার্লো অ্যানচেলত্তির অধীনে এবার তারা ফাইনালে পৌঁছেছে বেশ দাপটের সঙ্গেই।

এছাড়া, মূল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও মাঠে নামতে পারবেন তিনি।

এদিকে, লা লিগা জয়ের পর এবারের ইউরোপ সেরা হওয়ার হাতছানি অ্যাতলেটিকোর সামনে। এছাড়াও গত বছরের কোপা দেল রে এর ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারানোর আত্নবিশ্বাস নিয়ে মাঠে নামবে তারা। তবে দলের মূল দুই ফুটবলার ডিয়েগো কস্তা ও আর্দা তুরানকে নিয়ে রয়েছে ইনজুরি সমস্যা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ