ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এবার বসছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের পাশাপাশি দক্ষিণ আমেরিকার আরো ৫টি দেশ অংশ নিচ্ছে ২০১৪ বিশ্বকাপে। বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন উরুগুয়ে, র্যাং কিংয়ের ১৩ নম্বর দল চিলি, রাদামেল ফ্যালকাওয়ের কলম্বিয়া, চিরবসন্তের দেশ ইকুয়েডর এবং দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার লড়বে বিশ্ব ফুটবলের সেরা হওয়ার লড়াইয়ে।
১৯৩০ থেকে ২০১০ সাল পর্যন্ত চারবার বিশ্ব ফুটবলের আসর বসেছে আমাজনের মহাদেশে। এর মধ্যে ৪ বারই শিরোপা জিতেছে দক্ষিণ আমেরিকার কোনো না কোনো দল। ফলে অনেকেই বলছেন স্বাগতিক মহাদেশের দেশগুলোই এবারও ফেভারিট শিরোপার লড়াইয়ে।
১২ জুন পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ ২০১৪ এর। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে ৩২টি দল। সেই ১৯৩০ সালে শুরু হওয়ার পর থেকে ২০১০ সাল পর্যন্ত চারবার বিশ্ব ফুটবলের আসর বসেছে আমাজনের মহাদেশে। এর মধ্যে চারবারই শিরোপা জিতেছে এ মহাদেশের কেনো না কেনো দল।
১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরে প্রতিবেশী আর্জেন্টিনাকে ৪-২ গোলে পরাস্ত করে শিরোপা জিতে স্বাগতিক উরুগুয়ে। ফাইনালে দুই প্রতিবেশীর লড়াই শেষে বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখে উরুগুয়ে।
১৯৫০ সালে ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে সেই উরুগুয়ের কাছেই হেরে ঘরের মাঠেই শিরোপা হাতছাড়া হয় ব্রাজিলের। মারাকানার সেই ট্রাজেডি আজও তাড়া করে ফেরে ব্রাজিলিয়ানদের।
১৯৬২ সালে আবার বিশ্বকাপের আসর বসে এই মহাদেশে। আয়োজক ছিল চিলি। ফাইনালে চেকোস্লোভাকিয়াকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় ব্রাজিল।
১৯৭৮ সালে দক্ষিণ আমেরিকায় হয় সর্বশেষ বিশ্বকাপে। ফাইনালে ঘরের মাঠৈ নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে আর্জেন্টাইনরা।
তিন যুগ পাড়ি পরে আবারো বিশ্বকাপ ফুটবলের আসর বসছে দক্ষিণ আমেরিকায় কার্নিভালের দেশ-সাম্বার দেশ ব্রাজিলে। বিশ্ব ফুটবলের সেরা হওয়ার লড়াইয়ে ইতিহাস তাই এগিয়ে রাখছে দক্ষিণ আমেরিকার দেশগুলোকেই।