ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে পুরুষ এককে জয় পেয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। নারী এককের কেসিনিয়া পারভাককে হারিয়েছেন মারিয়া শারাপোভা।
পুরুষদের এককে সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের সামনে দাড়াতেই পারেননি পর্তুগালের জোয়াও সোসা। এ পর্তুগীজকে ৬-১, ৬-২ ও ৬-৪ গেমে বিদ্ধস্ত করে প্রথম রাউন্ডে জয় তুলে নেন সার্বিয়ান তারকা। নারী এককের সহজ জয় পেয়েছেন রাশান তারকা মারিয়া শারাপোভা।
স্বদেশী কেসিনিয়া পারভাককে ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন শারাপোভা। নারী এককের অন্য ম্যাচে ফিওনা ফেরোকে ৬-১ ও ৭-৫ সেটে হারিয়েছেন জার্মান টেনিস তারকা সিবাইন ল্যাসিকি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: