ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডে পুরুষ এককে জয় পেয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ও সুইস তারকা রজার ফেদেরার। তবে নারী এককে বাদ পড়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস।
পুরুষদের এককে জকোভিচের সামনে দাড়াতেই পারেননি জেরেমি চারডি। এ ফ্রেঞ্চ তারকাকে ৬-১, ৬-৪, ৬-২ গেমে বিধ্বস্ত করে দ্বিতীয় রাউন্ডে জয় তুলে নেন জকোভিচ।
আরেক ম্যাচে আর্জেন্টিনার দিয়াগো সেবাস্তিয়ানকে ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়ে, তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ফেদেরার।
তবে নারী এককে ভেনিজুয়েলার মুগুরুজার কাছে ৬-২, ৬-২ গেমে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সেরেনা উইলিয়ামস।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: