ব্রাজিল বিশ্বকাপের জন্য আয়োজিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনসহ ইংল্যান্ড, উরুগুয়ে ও সুইজারল্যান্ড জয় পেয়েছে।
বিশ্বকাপে নিজেদের ঝালাই করে নেওয়ার ম্যাচে, তোরেস ও ইনিয়েস্তার গোলে বলিভিয়ার বিপক্ষে জয় পেয়েছে স্পেন। লিড নেওয়ার জন্য ৫১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ফার্নান্দো তোরেস।
ম্যাচ শেষের কিছু আগে স্কোর দ্বিগুন করেন আন্দ্রেস ইনিয়েস্তা। নির্ধারিত সময় শেষে ২-০ গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ভিসেন্তে দেল বস্কের শিষ্যরা।
আরেক ম্যাচে পেরুকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ইংল্যান্ড। ম্যাচের ৩২ মিনিটে ড্যানিয়েল স্টারিজের গোলে লিড নেয় থ্রি লায়ন্সরা।
অপর দুটি গোল করেন গ্যারি কাহিল ও ফিল জাগিয়েলকা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: