কুমার সাঙ্গাকারার সেঞ্চুরিতে লর্ডসে চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-২ এ সমতা এনেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দেওয়া ৩০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের কাছাকাছি পৌঁছেও হেরে যায় ইংলিশরা।
২-১ ব্যবধানে পিছিয়ে থেকে লর্ডসে চতুর্থ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শুরুতে ওপেনার কুশাল পেরেরার উইকেট হারালেও দিলশানের ৭১ ও সাঙ্গাকারার ১১২ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩০০ রানের বড় স্কোর গড়ে শ্রীলঙ্কা।
জবাবে ১০ রানের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। তবে ব্যালেন্সের ৪২, রুটের ৪৩ ও বোপারার ৫১ রানে ম্যাচ ফেরে স্বাগতিকরা।
জস বাটলারের ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেলেও মাত্র ৭ রানের জন্য হেরে যায় ইংল্যান্ড।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: