খেলা

দ্বিতীয়বারের মতো আইপিএলের শিরোপা জিতলো কেকেআর

কেকেআর
কেকেআর

কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সপ্তম আসরের হাইভোল্টেজ ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের ১৯৯ রানের জবাবে তিন বল হাতে রেখে ৭ উইকেটে ২০০ রান তুলে শিরোপা জিতে নাইট রাইডার্সরা।

চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলে নিজেদের প্রথম ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানেই শেবাগ ও বেইলির উইকেট হারায় পাঞ্জাব। এরপর সাহা ও বোহরার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান করে প্রীতি জিনতার পাঞ্জাব। বোহরা ৫২ বলে ৬৭ এবং ৫৫ বলে ১১৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সাহা।

জবাব দিতে নেমে দলীয় ৬ রানেই রবিন উথাপ্পাকে ফিরিয়ে দেন মিচেল জনসন। এরপর পান্ডেকে নিয়ে কোলকাতার ইনিংস এগিয়ে নেন অধিনায়ক গম্ভীর। গম্ভীর ফিরে গেলেও পাঠান ও পান্ডে কলকাতার রানের চাকা সচল রাখেন।

এরপর চলতে থাকে ব্যাটসম্যানদের আসা-যাওয়া। তবে শেষ ওভারে জয় তুলে নিয়ে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয় শাহরুখ খানের কলকাতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ