খেলা

সিসিআর বর্ষসেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার সাকিব

সাকিব
সাকিব

সিয়াট ক্রিকেট রেটিং (সিসিআর) এর বর্ষসেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারের পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান। তিন ক্রিকেট লিজেন্ড সুনীল গাভাস্কার, ইয়ান চ্যাপেল ও ক্লাইভ লয়েডের প্যানেলের নির্বাচনে সাকিব হয়েছেন বছরের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার।

১ মে থেকে ৩০ এপ্রিল এক বছরের পারফরমেন্সের ভিত্তিতে দেয়া হয় এ পুরস্কার। বেশ কয়েকবছর ধরেই বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঝে কয়েক দিনের জন্য সিংহাসন হাতছাড়া হলেও পরবর্তীতে পারফর্ম করে আবারও ফিরে পান বিশ্বসেরা অলরাউন্ডের আসনটি।

দেশের গন্ডি ছাড়িয়ে এখন নিয়মিতই বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলোতে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন সাকিব। টেস্ট ও ওয়ান্ডে দুটি ফরম্যাটেই টাইগারদের হয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি।

টি টোয়েন্টিতেও ধরে রেখেছেন পারফর্মেন্সের ধারাবাহিকতা। সদ্যসমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সেরা পারফরমারদের একজন ছিলেন সাকিব আল হাসান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ