খেলা

বিশ্বকাপে অংশ নিতে পারলো না রাদামেল ফ্যালকাও

রাদামেল ফ্যালকাও
রাদামেল ফ্যালকাও

ইনজুরির কারণে এবারের ব্রাজিল বিশ্বকাপে অংশ নিতে পারবেন না কলম্বিয়ার তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। দেশসেরা এ অভিজ্ঞ ফুটবলারকে ছাড়াই ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করেছে কলম্বিয়া। এদিকে, মিরোস্লাভ ক্লোসাকে নিয়ে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জার্মানি।

ইনজুরি থাকা সত্ত্বেও ৩০ সদস্যের প্রাথমিক দলে অভিজ্ঞ স্ট্রাইকার ফ্যালকাওকে রেখেছিলেন কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান। তবে বিশ্বকাপে খেলার জন্য পুরোপুরি ফিট না থাকায় ২৩ সদস্যের চূড়ান্ত দল থেকে বাদ দেওয়া হয়েছে ফ্যালকাওকে।

এদিকে, একমাত্র স্ট্রাইকার-মিরোস্লাভ ক্লোসাকে নিয়ে চূড়ান্ত দল ঠিক করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ভালো ফর্মে না থাকলেও ৩৫ বছর বয়সী এ ফুটবলারকে অভিজ্ঞতার জন্যই দলে রেখেছেন কোচ জোয়াকিম লো।

বিশ্বকাপে আর মাত্র দুই গোল করলেই সর্বোচ্চ ১৫ গোল করা ব্রাজিলের রোনালডোর রেকর্ড ভাঙবেন ক্লোসা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ