বিশ্বকাপের একেবারে দ্বারপ্রান্তে এসে স্বপ্নভঙ্গ হয়েছে আরো কয়েকজন তারকা ফুটবলারের। ইনজুরির কারণে এবারের বিশ্বকাপ খেলতে পারবেন না ফ্রান্সের উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি ও রাশিয়ার অধিনায়ক রোমান শিরোকভ।
বেশ কিছুদিন ধরেই পিঠের ইনজুরিতে ভুগছিলেন ৩১ বছর বয়সী ফ্রান্সের মিডফিল্ডার ফ্রাঙ্ক রিবেরি। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনের সময় পিঠের চোট অসহনীয় পর্যায় চলে যাওয়ার কারণে বিশ্বকাপের খেলার মতো অবস্থায় নেই এই বায়ার্ন মিউনিখ তারকা।
এর ফলে, ফ্রান্সের বিশ্বকাপ দল থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে রিবেরির নাম। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে রাশিয়ার নিয়মিত অধিনায়ক রোমান শিরোকভের।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: