খেলা

গ্রেটেস্ট শো অন আর্থের অপেক্ষা মাত্র একদিন

গ্রেটেস্ট শো অন আর্থ
গ্রেটেস্ট শো অন আর্থ

গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজনে শেষ প্রস্তুতিতে ব্যস্ত ফুটবলের তীর্থভূমি ব্রাজিল। সবচেয়ে জমকালো উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকে চমক দিয়ে মরিয়া সেলেকাওরা শুরু করবে এ গ্রহের সেরা উৎসব। রাত দিন রিহার্সেল চলছে। অনুষ্ঠান মাত্র ২৫ মিনিটের।

এ সময়ের মধ্যেই ব্রাজিল ও ফুটবলকে বিশ্বের কাছে নতুন করে তুলে ধরার পরিকল্পনা সাজিয়েছে আয়োজকরা। তবে এ অনুষ্ঠানের বিষয় নিয়ে কঠোর গোপনীয়তা রাখছে ফুটবল পাগল দেশটির আয়োজকরা।

বিশ্বকাপ ফুটবলের আয়োজকদের দম ফেলার সময় নেই, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরো আয়োজন নিখুঁত করতে ব্যস্ত কলাকুশলীরা। আধুনিক বিজ্ঞানের তাকলাগানো উদ্ভাবন, ব্রাজিলের প্রাকৃতিক সৌন্দর্য, সাম্বা নৃত্য আর ফুটবল-এই চারের সমন্বয়ে জমকালো আয়োজনে শুরু হবে ব্রাজিল বিশ্বকাপ।

সাও পাওলোর ‘এরেনা ডি সাও পাওলো’ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন। এর মাত্র ৫ ঘণ্টা পরেই ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে ২০১৪ এর বিশ্বকাপ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রযুক্তি ও ফুটবলকে একত্রিত করে বিশ্বের সামনে তুলে ধরা হবে। হলিউডের বিখ্যাত মুভি আয়রন ম্যানের সাদৃশ্যে কেউ বল নিয়ে মেতে উঠবেন স্টেজে। এরপরই স্টেজ দখলে যাবে গান, সাম্বা ড্যান্স ও অ্যাক্রোবেটিক কলাকৌশল প্রদর্শনীর। অনুষ্ঠান জুড়ে থাকবে খ্যাতিমান শিল্পীদের একক পারফর্মেন্স, থিম সং, কনসার্ট ও লেজার প্রদর্শনী।

তবে সবার আকর্ষণের কেন্দ্রে থাকবে ৯০ হাজার লাইট দিয়ে তৈরি করা জীবন্ত একটি এলইডি বল।

সবশেষে পরিবেশন করা হবে বিশ্বকাপের থিম সং ‘উই আর ওয়ান’। বিখ্যাত ব্যান্ড পিটবুল, পপ শিল্পী জেনিফার লোপেজ, ব্রাজিলিয়ান শিল্পী ক্লদিয়া লেইতে এবং ড্রামার গ্রুপ ওলোদম পারফর্ম করবে থিম সঙটি। জেনিফার লোফেজের অংশগ্রহণের বিষয় শুরুতে অনিশ্চিত থাকলেও পরে জানা যায় থিম সঙে পারফর্ম করবেন এ পপ সুপারস্টার।

পুরো অনুষ্ঠান পরিণত হবে সেলেকাওদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রদর্শনীর মঞ্চে।

সবমিলিয়ে, স্মরণীয় বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের সামনে নিজেদের নতুনভাবে উপস্থাপনের জন্য প্রস্তুত ফুটবলের দেশ ব্রাজিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ