খেলা

ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ব্রাজিল

ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল
ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম ম্যাচেই ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ব্রাজিল। হেক্সা জয়ের পথে ক্রোয়েশিয়াকে হারিয়ে শুভ সূচনা করতে চাইবেন নেইমার, দানি আলভেজ, জুলিও সিজাররা। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়নদের হারিয়ে এগিয়ে থাকতে চাইবে লুকা মদ্ররিচ, এদুয়ার্দো, মারিও মানজুকিচরা।

একমাত্র দল হিসেবে বিশ্বকাপের ১৯টি আসরেই অংশ নিয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই র্যাং কিংয়ের ১৮ নম্বর দল ক্রোয়েশিয়ার মুখোমুখি সেলেকাওরা।

স্বাগতিক হওয়ায় বিশ্বকাপের বাছাই পর্ব উৎরাতে হয়নি র্যাং কিংয়ের তিন নম্বর দল ব্রাজিলের। পাঁচবার ফুটবল বিশ্ব জয়ের পাশাপাশি দুইবার শিরোপার খুব কাছে গিয়েও স্বপ্ন ভঙ্গ হয়েছে সেলেসাওদের। এর মধ্যে ১৯৫০ সালে ঘরের মাঠে শেষ্ঠত্বে লড়াইয়ে প্রতিবেশী উরুগুয়ের কাছে হেরেছিলো ব্রাজিল।

তাই মারাকানার সেই ট্রাজেডি ভুলে এবার বিশ্বকাপের ট্রফি ঘরেই রেখে দিতে চাইবে স্বাগতিকরা। ফলে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চাইবে গ্যারিনচা, পেলে, রোনালদোর উত্তরসূরিরা।

এদিকে, পাঁচবারের চ্যাম্পিয়নদের সামনে অপেক্ষাকৃত দূর্বল ইতিহাস ক্রোয়েশিয়ার। বিশ্বকাপের মহাআসরে মাত্র তিনবার অংশ নিয়েছে ক্রোয়েশিয়ানরা। তবে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে, প্রথমবারের মত অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে তারা। অবশ্য পরের দুটি বিশ্বকাপে ভালো করতে পারেনি ক্রোয়েশিয়া।

পাশাপাশি ব্রাজিলের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও পিছিয়ে ক্রোয়েশিয়ানরা। দুইবারের দেখায় একটি ম্যাচ ড্র করলেও, অন্য ম্যাচে হেরেছে দ্য ব্লেজারসরা। তাই উদ্বোধনী ম্যাচে ফেভারিট সেলেকাওরা, একথা বলাই যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ