খেলা

পর্দা উঠলো অতি প্রতিক্ষিত বিশ্বকাপের

বিশ্বকাপ
বিশ্বকাপ

চার বছরের অপেক্ষা শেষে আবারো এলো বিশ্বকাপ ফুটবল। জমকালো, বর্ণাঢ্য উদ্বোধনীর মধ্য দিয়ে সূচনা হলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। ব্রাজিলের প্রকৃতি ও সংস্কৃতির ডিসপ্লে আর প্রযুক্তির চমকে জমকালো এক উদ্বোধন উপভোগ করল পুরো বিশ্ব।

আগামী ৩২ দিন ফুটবল রোমাঞ্চে মেতে থাকবে পৃথিবী। এ রোমাঞ্চের কেন্দ্রে ছিল সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনা। ৬৪ বছর পর ব্রাজিলে ফিরে আসা বিশ্বকাপ ফুটবলকে স্বাগত জানাতে হলুদের ঢেউ ছিল করিন্থিয়ান্স আ্যারেনায়।

বিশ্বের সবচেয়ে জমজমাট আসরটি দেখতে ‘এরেনা ডি সাও পাওলোতে’ উপস্থিত দশর্কদের সঙ্গে অপেক্ষা ছিল পুরো বিশ্বের। উদ্বোধনী অনুষ্ঠানে সবার আকর্ষণের কেন্দ্রে ছিল ৯০ হাজার গুচ্ছ বাতির এলইডি বলের নান্দনিক ডিসপ্লে।

সেই সঙ্গে ছিল ব্রাজিলের প্রকৃতি ও সংস্কৃতির মনোমুগ্ধকর উপস্থাপনা। এরপর শিশুদের পরাফরম্যান্সের মধ্যে দিয়ে ফুটবলের আমেজ ফুটিয়ে তোলা হয়।

যেই ডিসপ্লে বলের নান্দনিক প্রদর্শনী দেখছিল সবাই, ফুলের মত প্রস্ফুটিত হয়ে তা পরিণত হল স্টেজ। আর সেখান থেকে বেরিয়ে এলেন ক্লদিয়া লেইতে। এরপর স্টেজে একে একে উঠে এলেন বিশ্বকাপের থিম সং ‘উই আর ওয়ান’ এর অপর দুই গায়ক পিটবুল ও পপস্টার জেনিফার লোপেজ। গানের থিমের মত পুরো বিশ্বকে যেন এক করল তাদের গাওয়া ‘উই আর ওয়ান’ গানটি।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রযুক্তি ও ফুটবলকে একত্রিত করে বিশ্বের সামনে তুলে ধরা হয়। হলিউডের মুভির বিখ্যাত চরিত্র আয়রন ম্যান ফুটবল নিয়ে মেতে উঠেন স্টেজে।

এরপরই ব্রাজিলের ঐতিষ্য সাম্বা ড্যান্স ও অ্যাক্রোবেটিক কলাকৌশলে মাতিয়ে রাখে পুরো সাও পাওলো স্টেডিয়াম।

সাম্বার ছোয়া দিয়ে যাওয়ার পর স্টেজ মাতাতে খ্যাতিমান শিল্পীরা। একক পারফর্মেন্স, থিম সং, কনসার্ট ও লেজার প্রদর্শনীতে মাত করে রাখল ব্রাজিল।

এবং ড্রামার গ্রুপ ওলোদম পারফর্ম করবে থিম সঙটি । জেনিফার লোফেজের অংশগ্রহণের বিষয় শুরুতে অনিশ্চিত থাকলেও পরে জানা যায় থিম সঙে পারফর্ম করবেন এই পপ সুপারস্টার।

পুরো অনুষ্ঠানে সেলেকাওদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের তুলে ধরা হয় বিশ্বের কাছে।

সবশেষে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার এবং ব্রাজিলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করেন বিশ্বকাপের ২০ তম আসরের।

স্মরণীয় বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের সামনে নিজেদের নতুনভাবে উপস্থাপনের জন্য প্রস্তুত ফুটবলের দেশ ব্রাজিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ