বাংলাদেশ সময় শনিবার রাত ১০টায় ‘সি’ গ্রুপের প্রথম খেলায় মুখোমুখি হবে কলম্বিয়া ও গ্রিস।
ইনজুরির কারণে বিশ্বকাপে খেলা হবে না কলম্বিয়ার সুপারস্টার ফরোয়ার্ড রাদামেল ফ্যালকাওয়ের। দলের সেরা পারফর্মারকে ছাড়াই বিশ্বকাপের মতো আসরে খেলাটা তাই কিছুটা হলেও ভোগাবে দক্ষিণ আমেরিকান দেশটিকে।
তবে ফ্যালকাও এর পরিবর্তে জেমস রদ্রিগেজের ওপর দায়িত্ব বর্তেছে আক্রমণ ভাগের। এছাড়া বিশ্বকাপ বাছাইপর্বের দুর্দান্ত ফর্ম আত্মবিশ্বাস জোগাবে কলম্বিয়াকে।
ইউরোপ অঞ্চল থেকে বাছাইপর্বের পাঁচটি ম্যাচে কোনো গোল হজম করেনি গ্রিস। তাদের রয়েছে দুর্দান্ত ডিফেন্স লাইন। এছাড়াও ফরোয়ার্ড কনস্ট্যানটিনোস মিট্রোগ্লু রয়েছেন ফর্মে।
এদিকে, রোববার রাত ১টায় উরুগুয়ের মুখোমুখি হবে কোস্টারিকা, ভোর ৭টায় আইভোরি কোস্ট বিরুদ্ধে খেলবে জাপান এবং ভোর ৪টায় ইটালির বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: