খেলা

বাংলাদেশ-ভারত সিরিজ

বাংলাদেশের সংগ্রহ নয় উইকেটে ২৭২ রান

বাংলাদেশ-ভারত সিরিজ
বাংলাদেশ-ভারত সিরিজ

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ নয় উইকেটে ২৭২ রান। জিততে হলে ভারতকে করতে হবে ২৭৩ রান।

এর আগে টাইগারদের হয়ে ব্যাটিং সূচনা করতে আসেন তামিম ইকবাল ও আনামুল হক। ভারতের বোলিং আক্রমণে শুরুতে দায়িত্ব পান মোহিত শর্মা। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ১১ বলে শূণ্য রানে ফেরেন তামিম। তামিমের উইকেটটি নেন যাদব।

দলীয় ৫ রানের মাথায় তামিম সাজঘরে ফিরলে আরেক ওপেনার আনামুলের সঙ্গে জুটি বাধেঁন মুমিনুল হক। ৩০ রানের জুটি গড়ে তামিমের মতোই উইকেটের পিছনে ধরা দেন মুমিনুল। ব্যক্তিগত ৬ রানে যাদবের দ্বিতীয় শিকার হন মুমিনুল।

বাংলাদেশের আরেক ওপেনার আনামুল হক দেখেশুনেই ব্যাটিং করছিলেন। ব্যাটিং ক্রিজে থেকে ৪৪ রান করে পারভেজ রসুলের বলে রাইডুর তালুবন্দি হন। তবে আউট হওয়ার আগে ৬০ বলে ৭টি চার মেরেছেন আনামুল।

অধিনায়ক মুশফিকুর রহিম তিন চার আর তিন ছয়ে ৫৯ রান করে বিদায় নিয়েছে। পারভেজ রসুলের বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়ার আগে তিনি ৬৩ বলে এ রান করেন।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের সপ্তম আসর মাতিয়ে আসা বাংলাদেশের অল-রাউন্ডার সাকিব আল হাসান চারটি চার আর একটি ছয়ে ব্যক্তিগত অর্ধশতক হাঁকাতে খেলেন ৫৫ বল। সুরেশ রায়নার বলে ফিরতি ক্যাচ দিয়ে ৫৮ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন সাকিব।

ফর্ম হারাতে থাকা মাহামুদুল্লাহ ৪৪ বলে করেন ৪১ রান। রিয়াদ তার ইনিংসে চার মেরেছেন ছয়টি। অমিত মিশ্রর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরমেন্সের বিপক্ষে মাত্রই খেলে আসা নাসির আজ একটু মারমুখো হয়েই খেলতে থাকেন। ২০ বলে ২২ রান করতে চারটি চার মেরেছেন এ ডানহাতি। মিশ্রর বলে রাহানের তালুবন্দি হন নাসির।

শেষ দিকে মাশরাফির দুই চার আর এক ছয়ে ১০ বলে ১৮ রান এবং রাজ্জাকের ব্যাট থেকে ১২ বলে ১৬ রান আসে।

বাংলাদেশ তাদের পাওয়ার প্লে’র দশ ওভারে করে মাত্র ৩৪ রান। দলীয় অর্ধশতক আসে ৮৯ বলে। প্রথম ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল দুই উইকেটে ৭৬ রান। দলীয় শতক আসে ১৪৫ বলে। দলীয় দুই শত আসে ২৫১ বলে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ