তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার ভারতের মুখোমুখি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে ডিএল মেথডে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে মুশফিক বাহিনী।
ব্যাটিংয়ে মুশফিক, সাকিব, আনামুল, মাহুমুদুল্লাহ রান পেলেও ভালো করতে পারেননি তামিম, মুমিনুল, জিয়াউর। বোলিংয়ে সাকিব ২টি উইকেট তুলে নিলেও ভারতীয় ব্যাটসম্যানদের আটকাতে পারেননি জিয়া, মাহমুদুল্লাহরা।
এদিকে, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উথাপ্পা, রাহানের ব্যাটিংয়ে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে মানসিকভাবে এগিয়ে সুরেশ রায়নার দল। ফলে উজ্জীবিত ভারতের বিপক্ষে সমতায় ফেরার লড়াইয়ে আরো ভালো করতে হবে মুশফিক বাহিনীর।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: