খেলা

বিশ্বকাপ: দ.কোরিয়া ১-১ রাশিয়া, আলজেরিয়া ২-১ বেলজিয়াম

দ.কোরিয়া
দ.কোরিয়া

বিশ্বকাপের এইচ গ্রুপের ম্যাচের দক্ষিণ কোরিয়া সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রাশিয়া। দিনের অন্য ম্যাচে মার্টেনস ও ফেল্লাইনির গোলে আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে বেলজিয়াম।

সমমানের দুটি দল যখন একে অন্যর বিপক্ষে মাঠে নামে তখন দুর্দান্ত একটি ম্যাচ দেখতে পায় বিশ্ব। রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার ম্যাচটিতেও তার ব্যতিক্রম হয়নি। দুদলের বেশ কিছু ক্ষুরধার আক্রমণে দেখা মিললেও প্রথমার্ধে মিলল না গোলের দেখা।

বিরতির পর রাশান গোলরক্ষক ইগরা আকেনফিভের ভুলে লিড পায় তেগুক ওয়ারিয়র্সরা। বদলি খেলোয়াড় আলেক্সেন্ডার কেরশাকোভের গোলে ছয় মিনিটের মধ্যে সমতা আনে রাশানরা। বাকি সময়ে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুইদলকে।

দিনের অন্য ম্যাচে অ্যাডিন হ্যাজার্ড-ফেল্লাইনির মতো তারকাদের নিয়ে গড়া বেলজিয়াম খেলতে নামে আলজেরিয়ার বিপক্ষে। ২৪ মিনিটে রেড ডেভিল রক্ষণে ফাউল করে স্পটকিক উপহার দেন ভ্যান ভার্টেনগান। স্পট কিক থেকে দ্য গ্রিনসদের লিড এনে দিতে কোন ভুল করলেন না সোফিয়ান।

ম্যাচের ফিরতে মরিয়া বেলজিয়াম কাঙ্খিত গোলের দেখা পায় ম্যাচের ৭০ মিনিটে।

এরপর যেন এলোমেলো হয়ে পরে আলজেরিয়ার ডিফেন্স। আর সেই সুযোগে আবারো দ্য গ্রিনসদের জালে বল পাঠিয়ে রেড ডেভিলদের জয় নিশ্চিত করেন ড্রিস মার্টেনস।

পরিকল্পিত শুরু করতে না পারার পরও ম্যাচের শেষ ভাগে এসে দুই গোল করে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় তুলে নেয় মার্ক উইলমটের রেড ডেভিলরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ