মারিও মাঞ্জুকিচের জোড়া গোলে ক্যামেরুনকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়া।
ব্রাজিলের কাছে পরাজয়ের পর, নকআউট পর্বে যেতে দ্বিতীয় ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ক্রোয়েশিয়ার। সেপথে দূদার্ন্ত সূচনা করল দ্য ব্লেজার্সরা। খেলার ১১ মিনিটের অলিচের গোলে লিড পায় ক্রোয়েশিয়া।
বিরতির পরই লায়ন্সদের সঙ্গে ব্যাবধান দ্বিগুন করেন আইভান পারসিচ।
ইনজুরির কারণে ব্রাজিলের বিপক্ষে খেলতে না পারার আক্ষেপ, মারিও মাঞ্জুকিচ ঘুচালেন ৬১ মিনিটে।
মিনিট ১২ পরই আবারও লায়ন্সদের জালে বল পাঠান এই বায়ার্ন মিউনিখ তারকা।
ক্যামেরুনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়ার।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: