খেলা

নকআউট পর্ব নিশ্চিত নেদারল্যান্ডের

নেদারল্যান্ড
নেদারল্যান্ড

অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউট পর্বে খেলা নিশ্চিত করল নেদারল্যান্ডস। স্পেনের বিপক্ষে যে দাপটের সঙ্গে খেলেছিল ডাচরা, তা দেখা গেল না সকারুসদের বিপক্ষে। তবে আরিয়েন রোবেন ২১ মিনিটে ঠিকই লিড এনে দিলেন নেদারল্যান্ডসকে।

ডাচদের গোলের আনন্দ শেষ হবার আগেই অস্ট্রেলিয়ান তারকা টিম কাহিল সমতায় ফেরান সকারুদের।

বিরতির পর ডাচ রক্ষণে ইয়ালমাটের হ্যান্ডবলে স্পটকিক পায় অস্টেলিয়া। এগিয়ে যাবার সুযোগটা হাতছাড়া করল না সকারুরা।

তবে দূর্ভাগ্য অস্ট্রেলিয়ার। ৪ মিনিট পরই রবিন ভ্যান পার্সির পাওয়ার শটের কাছে পরাস্ত হলেন সকারুস গোলরক্ষক।

এরপর ভঙ্গুর অস্ট্রেলিয়া রক্ষনে আক্রমণে গিয়ে, নেদারল্যেন্ডসের জয় সূচক গোলটি করেন মেম্ফিস ডিপ্যাই।

স্পেনের বিপক্ষে যেই আধিপত্য দেখিয়েছিল ডাচরা, তার পুনরাবৃত্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে না হলেও, শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই নকআউট পর্বের খেলা নিশ্চিত করে লুইস ভ্যান গলের শিষ্যরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ