খেলা

স্পেনের বিদায়

স্পেন
স্পেন

বিদায় ঘণ্টা বেজে গেল বর্তমান চ্যাম্পিয়নদের। চিলির কাছে হেরে প্রথম রাউন্ডেই বিশ্বকাপ মিশন শেষ হলো স্পেনের। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলের বড় হারের পর, দ্বিতীয় ম্যাচে সামপাওলির শিষ্যদের কাছে ২-০ গোলে হেরে গেল লা রোজারা। আর গ্রুপ বি থেকে নেদারল্যান্ডসের সঙ্গে, শেষ ১৬ তে পা রাখলো চিলি।

১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, প্রথম রাউন্ডেই বাদ হয়ে যায় ২০০২ বিশ্বকাপে। ইতালিও হেটেছে এ পথে। ২০০৬ এ বিশ্বকাপ জেতা আজ্জুরিদের, পরের বিশ্বকাপেই বাড়ি ফিরতে হয় প্রথম রাউন্ড শেষেই।

কে জানতো, এবারের আসরে বলি হবে স্পেন? তবে হলো তাই। রেফারির শেষ বাশি বাজার সঙ্গে সঙ্গে, ২০১৪ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল না স্পেন। ২০ মিনিটেই লিড নেয় চিলি। জালে বল জড়ান এদুয়ার্দো ভার্গাস।

সমতায় ফিরতে মরিয়া স্পেন দ্বিতীয় গোল হজম করে ম্যাচের ৪৩ মিনিটে। ব্যবধান বাড়ান চার্লস আরানগুইজ। ২-০ তে শেষ হয় প্রথমার্ধ।

পিছিয়ে পড়া লা রোজারা আক্রমণের ধার বাড়িয়ে দেয় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই। তবে ভাগ্য সহায় ছিল না দেণ বস্কের শীষ্যদের। তাদের একের পর এক আঘাত জালের দেখা পায়নি শেষ পর্যন্ত।

৫৩ মিনিটে বুসকেটস, ৮৪ মিনিটে ইনিয়েস্তা, সবাই বর্থ হন গোল আদায়ে। নির্ধারিত সময় শেষে হারের লজ্জা নিয়েই বিশ্বকাপকে বিদায় জানায় স্পেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ