খেলা

জার্মানিকে ঘানা রুখে দিল ঘানা

জার্মানি-ঘানা
জার্মানি-ঘানা

প্রথম ম্যাচে পর্তুগালকে বিধ্বস্ত করে এবারের বিশ্বকাপ শুরু করা জার্মানির ছন্দপতন হল দ্বিতীয় ম্যাচে। দুর্দান্ত ঘানা ২-২ গোলে রুখে দিল তাদের। আসলে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড গড়া গোল ছিনিয়ে নিল ঘানার সাম্ভাব্য জয়। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার এক মিনিটের মাথায় গোল করে দলকে পরজয়ের হাত থেকে বাঁচানোর সাথে সাথে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন মিরোস্লাভ ক্লোসা। ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। রোনাল্ডোর ১৫ গোলের মাইলফলক।

আরেক ম্যাচে বসনিয়া হার্জেগোভেনিয়াকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের কোন ম্যাচ জিতলো নাইজেরিয়া।

পর্তুগালের বিপক্ষে উড়ন্ত সূচনা করা জার্মানি ছন্দ পাচ্ছিল না ঘানা বিপক্ষে। ম্যাচের শুরু থেকে বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় ওজিলরা। সুযোগ পায় ঘানাও তবে বল জালের দেখা না পেলে গোলশুন্য শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে দৃশ্যপট যায় পাল্টে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৫১ মিনিটে মুলারের ক্রস থেকে দলকে লিড এনে দেন মারিও গোজা।

জার্মানি এ লিড ধরে রাখতে পারেনি বেশি সময়। মিনিট তিনেক বাদেই দুরন্ত গতির পাল্টা আক্রমন থেকে আন্দ্রে আইউ সমতায় ফেরান ব্ল্যাক স্টারসদের। ৬৩ মিনিটে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নদের পেছনে ফেলেন আসামোয়াহ জিয়ান।

এরপর উজ্জীবিত ঘানা একের পর এক আক্রমণের ঢেউ তুলে জার্মান রক্ষণদুর্গে বার বার হানা দেয়। জোয়াকিম লো তুরুপের তাস মিরোস্লাভ ক্লোসাকে মাঠে ছেড়েই ফল পান। ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার ১ মিনিটের মাথায় ক্লোসার সুযোগ সন্ধানী গোলে সমতায় ফিরে জার্মানি। আর এ গোল ইতিহাসে জায়গা করে দেয় মিরোস্লাভ ক্লোসাকে।

বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের রোনাল্ডোর রেকর্ডে ভাগ বসালেন তিনি। ৩ বিশ্বকাপে ম্যাচে ক্লোসার গোল ১৫। এরপর আক্রমণের পর আক্রমণ শানিয়েও দুদল আর কোন গোল না পেলে ড্র হয় দূর্দান্ত ম্যাচটি।

আরেক ম্যাচে নাইজেরিয়ার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হলো বসনিয়া হার্জেগোভিনার। এ ম্যাচ জিতে দুই খেলা থেকে ৪ পয়েন্ট নিয়ে, দ্বিতীয় রাউন্ডে খেলার পথে আরো একধাপ এগিয়ে গেল নাইজেরিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ