খেলা

শেষ ষোল নিশ্চিত করলো ডার্ক হর্স বেলজিয়াম

বেলজিয়াম
বেলজিয়াম

অন্তিম মুহূর্তে ডিভক অরিগির গোলে শেষ ষোল নিশ্চিত করলো ডার্ক হর্স বেলজিয়াম। রাশিয়াকে ১-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ‘এইচ’ গ্রুপের আরেক ম্যাচে, দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে আলজেরিয়া।

একদিকে বিশ্বকাপের নকআউট পর্বে উঠার সুযোগ বেলজিয়ামের। অন্যদিকে প্রথম ম্যাচ ড্র করায় রেড ডভিলদের বিপক্ষে ম্যাচটি ছিল রাশিয়ার জন্য টিকে থাকার লড়াই।

বেলজিয়ামের ডিফেন্স ভেঙ্গে রাশানদের আক্রমণ সফলতা এনে দিতে পারত ম্যাচের ১২ মিনিটেই। তবে ভিক্টর ফালজুলিনের শট রুখে দেন গোলরক্ষক থিবো কর্তোয়া। রেড ডেভিলদের গোলবারের নিচে দাড়ানো কর্তোয়া ৩০ মিনিটে আবারও রক্ষা করলেন বেলজিয়ামকে। আক্রমণে ছিল বেলজিয়ামও। তবে বারবার রাউট উইং থেকে আক্রমনে গিয়েও গোলের দেখা পাচ্ছিল না উইলমেটের শিষ্যরা।

৮৪ মিনিটে কেভিন মিরালেসের ফ্রিকিক গোলবারে লেগে ফিরে না আসলে, বেলজিয়াম পেতে পারত কাঙ্খিত লিড। তবে রেড ডেভিলদের হতাশা মিনিট তিনেক পরই দূর করল অ্যাডিন হ্যাজার্ড ও ডিভক অরিগি জুটি। তাদের বোঝাপড়া থেকে বেলজিয়ামের জয়সূচক গোল করেন অরিগি।

নির্ধারিত সময় শেষে অরিগির একমাত্র গোল বেলজিয়ামকে নিয়ে গেল বিশ্বকাপের শেষ ষোলতে।

দিনের অন্য ম্যাচে, এশিয়ার পরাশক্তি দক্ষিন কোরিয়ার বিপক্ষে খেলতে নামে আলজেরিয়া। তবে শুরুটা ভাল হয়নি কোরিয়ার। ২৬ ও ২৮ মিনিটে ইসলাম স্লিমানি ও রফিক হালিচের গোলে ২-০ গোলে এগিয়ে যায় ডেজার্ট ফক্সেসরা।

বিরতির আগে তেগুক ওয়ারিয়র্সদের জালে বল পাঠান জাবু। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একটি গোল শোধকরে দক্ষিন কোরিয়াকে ম্যাচে ফেরার আশা যোগান সু হিউং মিন।

তবে এরপর ইয়াসিন ব্রাহিমির গোল ম্যাচ থেকে ছিটকে দেয় দক্ষিন কোরিয়াকে। ৭২ মিনিটে কু জা চেওলের গোল শুধুমাত্র পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। আর ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আলজেরিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ