খেলা

রাত ১০টায় যুক্তরাষ্ট্র-জার্মানি ও পর্তুগাল-ঘানা

বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল

‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি এবং পর্তুগাল ও ঘানা। এ ম্যাচ দুইটিতেই নির্ধারণ হবে কোনো দুটি দল যাবে নকআউট পর্বে। যুক্তরাষ্ট্র-জার্মানি ম্যাচ ড্র হলে বিশ্বকাপ থেকে বাদ পড়বে পর্তুগাল ও ঘানা। আবার নিজেদের ম্যাচ ড্র করলেও প্রথম রাউন্ড থেকেই বাড়ি ফিরতে হবে পর্তুগাল-ঘানাকে। দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

একটি জয় এবং একটি ড্র নিয়ে জার্মানি ও যুক্তরাষ্ট্র উভয় দলেরই পয়েন্ট ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘জি’ গ্রুপে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে জার্মানি।

গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র-জার্মানি ম্যাচে জয়ী দল। পর্তুগালের মতো শক্তিশালী দলকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা জার্মানি রয়েছে বেশ ফুরফুরে মেজাজেই। দ্বিতীয় ম্যাচটা ঘানার সঙ্গে ড্র হলেও ভালো খেলেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটসরা। ইনজুরি কাটিয়ে খেলার জন্য ফিট হয়ে উঠছেন জার্মান গোলমেশিন থমাস মুলার, মিডফিল্ডার সামি খেদিরা ও ডিফেন্ডার জেরোমে বোয়েটাংরা। মিরোস্লাভ ক্লোসার সামনে হাতছানি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিকানায় এককভাবে শীর্ষে ওঠার।

যুক্তরাষ্ট্রের নজর থাকবে ফুলহাম তারকা ক্লিন্ট ডেম্পসি ও বেসিকটাসের জার্মেইন জোন্সের ওপর।

এদিকে, একটি ড্র এবং একটি করে হার নিয়ে গ্রুপের ৩ ও ৪ নম্বরে রয়েছে যথাক্রমে ঘানা ও পর্তুগাল। তেমন কোনো মিরাকল না ঘটলে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে ক্রিশ্চিয়ানো রোনাল্দোর পর্তুগালের আর একই অবস্থা ঘানারও।

যুক্তরাষ্ট্র যদি জার্মানির সঙ্গে হারে আর ঘানা ও পর্তুগালের মধ্যে কোনো একটি দল যদি জেতে তারপরও গোল ব্যবধান ঘোঁচাতে না পারলে শেষ ষোলতে উঠবে যুক্তরাষ্ট্রই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ