খেলা

বিশ্বকাপ: রাত ২টায় আলজেরিয়া-রাশিয়া

বিশ্বকাপ
বিশ্বকাপ

এইচ গ্রুপের ম্যাচে শুক্রবার রাত ২টায় আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে রাশিয়া। ‘এ’ ম্যাচে ড্র করলেই রাউন্ড অব সিক্সটিনে উঠে যাবে আলজেরিয়া।

এদিকে, জয় ছাড়া বিকল্প নেই ফ্যাবিও ক্যাপেলোর দলের সামনে। একই গ্রুপের অপর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই এইচ গ্রুপ চ্যাম্পিয়ন হবে ডার্ক হর্স বেলজিয়াম।

বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ দুটির একটিতে রাশিয়ার সঙ্গে লড়তে হবে আলজেরিয়াকে।

আগের দুই ম্যাচের একটিতে জয় পাওয়া ও একটিতে হেরে যাওয়া আলজেরিয়া ‘এ’ ম্যাচে ড্র করলেই উঠে যাবে রাউন্ড অব সিক্সটিনে। এমনকি রাশিয়ার সঙ্গে এ ম্যাচে জিতলে এবং গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে বেলজিয়ানরা হেরে গেলে এইচ গ্রুপ চ্যাম্পিয়ন হবার সুযোগও থাকছে আলজেরিয়ার সামনে। কারণ গোল ব্যবধানে বেলজিয়াম ও রাশিয়ার থেকে এগিয়ে আছে ভাহিদ হ্যালিওডিচের দল।

প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে দুর্দান্ত খেলে ২-১ গোলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দেয় ডেজার্ট ফক্সরা। তাইতো আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন তারা।

অন্যদিকে, জয় ছাড়া বিকল্প নেই ফ্যাবিও ক্যাপেলোর রাশিয়ার সামনে। তবে ভাল মানের স্কোরার না থাকায় বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত খেলেও গোল পায়নি রাশানরা। দক্ষিণ কোরিয়ার সঙ্গেও ১-১ গোলে ড্র করতে হয়েছে তাদের। তাইতো আলজেরিয়ার বিপক্ষে জয় পেতে হলে রাশান ফরোয়ার্ডদের দায়িত্ব নিতে হবে গোল করার।

একই গ্রুপের অপর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই এইচ গ্রুপ চ্যাম্পিয়ন হবে ডার্ক হর্স বেলজিয়াম। এদিকে, আগের দুই ম্যাচের একটিতে হার ও একটিতে ড্র করেছে দক্ষিণ কোরিয়া। বেলজিয়ানদের রুখে দিতে তাই পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে এশিয়ার দেশটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ