খেলা

আইসিসির সভাপতির দায়িত্বে মুস্তফা কামাল

আহম মুস্তফা কামাল
আহম মুস্তফা কামাল

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্বে আহম মুস্তফা কামাল। আইসিসির ১১তম সভাপতি হলেন মুস্তফা কামাল। আগামী এক বছরের জন্য এ দায়িত্বে থাকবেন তিনি।

আর সংস্থাটির চেয়ারম্যান পদে থাকছেন ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি এন শ্রীনিবাসন।

এর আগে ২০১২ সাল থেকে আইসিসির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক এ সভাপতি। আইসিসির পুরোনো গঠনতন্ত্রে সহ-সভাপতি পদে দুই বছর থাকার কথা থাকলেও, সর্বশেষ আর্ন্তজাতিক ক্রিকেট বোর্ডের (আইসিসি) গঠনতন্ত্র সংশোধন করে এ পদের মেয়াদকাল এক বছর করা হয়।

সেই অনুযায়ী এক জুলাই থেকে আইসিসির সভাপতির পদে কাজ করবেন মুস্তফা কামাল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ