খেলা

কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া

কলম্বিয়া
কলম্বিয়া

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বাড়ি পাঠিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকেট কাটলো কলম্বিয়া। নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে জেমস রড্রিগেজের জোড়া গোলে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল পেকারম্যানের শীষ্যরা। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫টি গোলের মালিক জেমস রড্রিগেজ। ৪ জুলাই প্রথম কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া।

এক দিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে, আরেকদিকে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলা কলম্বিয়া। শক্তির বিচারে লা সেলেস্তেরা এগিয়ে থাকলেও, মাঠে দেখা গেল ভিন্ন চিত্র। শুরু থেকেই নিষ্প্রভ ছিল উরুগুয়ে।

সুয়ারেজের শুন্যতাই হয় তো কালহয়ে দাঁড়ায় তাদের। প্রথমার্ধের বেশিরভাগ সময়ই বল ছিল কলম্বিয়ার দখলে।

লা ক্যাফেতেরোসরা ফলও পেয়ে যায় ম্যাচের ২৮ মিনিটে। দুর্দান্ত এক গোল করে দলকে লিড এনে দেন জেমস রড্রিগেজ। সেইসঙ্গে টুর্নামেন্টে ৪ নাম্বার গোল করে নাম লেখান নেইমার, মেসিদের কাতারে। এরপর উরুগুয়ে কোনো গোল শোধ করতে না পারলে ১-০ তে শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় কলম্বিয়া। মিনিট পাচেকের মধ্যেই আবারো জালে বল জড়ান জেমস রড্রিগেজ। প্রতি ম্যাচেই গোল। চার ম্যাচে তার গোল ৫টি।

ম্যাচে ফিরতে মরিয়া উরুগুয়ে এরপর বেশ কবার আক্রমণ চালায় প্রতিপক্ষের রক্ষণ দুর্গে। তবে কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনার দুর্ভেদ্য বাধায় ভেস্তে যায় সব প্রচেষ্টা।

শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয় গেলবারের সেমিফাইনালিস্ট উরুগুয়েকে। কোয়ার্টার ফাইনালে ৪ জুলাই কলম্বিয়ার প্রতিপক্ষ ব্রাজিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ