কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে রাত ১০টায় মেক্সিকোর মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে খেলতে আসা ডাচদের লক্ষ্য এবার শিরোপা জয়। অন্যদিকে ব্রাজিলকে রুখে দেয়া মিগুয়েল হারেরার শিষ্যরা এবার ডাচদের হারিয়ে চমক দেখাতে চায়।
ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডসের ঈর্ষণীয় সাফল্যের পেছনে যে ব্যাক্তিটি কলকাঠি নাড়ছেন তিনি হলেন, লুইস ভ্যান গল। তার গেম প্ল্যান ও ট্যাকটিসের কাছে, বিদ্ধস্ত হয়েছে স্পেনের মত বড় দলও। তবে এ ভ্যান গলের অধীনে ২০০২ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ডাচরা। সেই ব্যার্থতার দায় মুছে দিতে, এবার ব্রাজিল বিশ্বকাপে এসেছেন ভ্যান গল।
স্পেনকে ৫-১, অস্ট্রেলিয়াকে ৩-২ এবং চিলির বিপক্ষে ২-০ গোলের জয়। কাউন্টার অ্যাটাকিং ফুটবল এবং রোবেন-পার্সিদের পারফরম্যান্স, দুয়ে মিলেই যেন ভ্যান গলের জয়ের রেসিপি।
নিষেধাজ্ঞা কাটিয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে ফিরছেন, ভ্যান গলের আক্রমন ভাগের মূল অস্ত্র রবিন ভ্যান পার্সি। তাই গ্রুপ পর্বের বিদ্ধংসী ডাচদের আবারো দেখা যাবে ভয়ংকর রুপে।
তবে নেদারল্যান্ডসের বিপক্ষে এখন পযর্ন্ত জয়ের দেখা পায়নি মেক্সিকো। দুই দলের মোটে ৪ বারের দেখায় তিনবার জয় পেয়েছে ডাচরা এবং ড্র হয়েছে একটি ম্যাচ। তাই সমীকরণ ডাচদের পক্ষে কথা বললেও মিগুয়েল হারেরা বদলে দিতে চান ইতিহাস।
আরবি পারেলতা, হাভিয়ের হার্নেন্দোজের সঙ্গে এল ত্রিদের স্কোয়াডে মূল ভরসা গোলরক্ষক গিলের্মো ওচোয়া। সবসময় স্ট্রাইকার, মিডফিল্ডারদের কথা স্পটলাইটে আসলেও নাম না জানা এ গোলরক্ষক ব্রাজিল বিশ্বকাপে নিজেকে চিনিয়েছেন। গ্রুপ পর্বের তিন ম্যাচে মাত্র একবার মেক্সিকোর জালে বল প্রবেশ করেছে। তাই রোবেন পার্সিদের মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়াবেন ওচোয়া।