খেলা

নকআউট পর্বে কোস্টারিকা মুখোমুখি গ্রিস

কোস্টারিকা
কোস্টারিকা

বিশ্বকাপের নকআউট পর্বে রাত ২টায় মাঠে নামবে কোস্টারিকা ও গ্রিস। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে, অ্যারেনা পার্নামবুকো স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলবে দুই দল।

বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় ছিল না কোস্টারিকা বা গ্রিসের নাম। তবে প্রথম রাউন্ডের খেলায় নানান চমকের পর শেষ ষোলেতে এখন দুই আন্ডারডগ টিম।

এবারের বিশ্বকাপে গ্রুপ অফ ডেথ থেকে চমক সৃষ্টি করে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা।

তিন বিশ্বচ্যাম্পিয়নদের গ্রুপে কোস্টারিকাকে ভাবা হচ্ছিল দুর্বল প্রতিপক্ষ, গোল ব্যবধান বাড়িয়ে নেয়ার সহজ সুযোগ। অথচ ব্রাজিল বিশ্বকাপে অঘটনের জন্ম দেয় আন্ডারডগ কোস্টারিকাই। উরুগুয়েকে হারিয়ে, ইতালি-ইংল্যান্ডের বিদায়ঘন্টা বাজিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বে ওঠে লা সেলেরা। ৩ খেলা শেষে ৭ পয়েন্ট নিয়ে শেষ ষেলোতে পৌঁছে হোর্হে লুইস পিন্টোর শিষ্যরা।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে, কোস্টারিকার প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল- গ্রিস। এবারই প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই দল।

এদিকে, প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হারলেও জাপানের সঙ্গে ড্র করে এবং দিদিয়ের দ্রগবার আইভরি কোস্টকে হারিয়ে নক আউট পর্ব ওঠে গ্রিস। ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে পৌঁছে আত্মবিশ্বাসী এথনিকিরা। দলের ভরসা সামরাস, কারাগুনিসরা।

কোস্টারিকায় ফর্মে রয়েছেন জো ক্যাম্পবেল, অস্কার দুয়ার্তেরা। দলের স্পটলাইটে থাকবেন ফরোয়ার্ড ব্রায়ান রুইজ, ডিফেন্ডার জুনিয়র ডায়াস ও গোলকিপার কেলর নাভাস।

শেষ আটের টিকিট নিশ্চিত করতে প্রস্তুত পিন্টোর কোস্টারিকা। আবার গ্রিসও সৃষ্টি করতে পারে নতুন চমক। শেষ হাসি কে হাসবে, সেটাই দেখার অপেক্ষা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ