খেলা

অরেঞ্জ টর্নেডোতে বিধ্বস্ত মেক্সিকোর স্বপ্ন

অরেঞ্জ টর্নেডো
অরেঞ্জ টর্নেডো

অন্তিম লগ্নে অরেঞ্জ টর্নেডোতে বিধ্বস্ত হলো মেক্সিকোর স্বপ্ন। শেষ সাত মিনিটের দুই গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে নেদারল্যান্ডস পার পেয়ে কোয়ার্টার ফাইনালে।

প্রথমার্ধে গোল খেয়ে খাদের কিনারে দাঁড়ানো ডাচরা ওয়েসলি স্নাইডারের দুর্দান্ত গোলে সমতায় ফিরে আর ইনজুরি টাইমে পেনাল্টি থেকে হান্টালের গোলে পায় সৌভাগ্যের জয়। আর পুরো ম্যাচে দুর্দান্ত খেলেও টানা ষষ্ঠবারের মতো দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো মেক্সিকোকে।

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করা নেদাল্যান্ডসের অ্যাটাকিং ফুটবলের সামনে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে চমক দেখানো মেক্সিকো। তবে কন্ডিশন এল ত্রিদের পক্ষে থাকলেও গত আসরের ফাইনালিস্টারা এবার বিশ্বকাপ জয়ের প্রত্যয় নিয়েই ব্রাজিলে পা রেখেছে।

তবে শুরু থেকেই ডাচদের সমান তালে খেলে যায় মেক্সিকো। লিড নেয়ার সুযোগও আসে তাদের সামনে। তবে হেক্টর হারেরা ব্যর্থ হন ডাচদের জালে বল পাঠাতে।

বিরতিতে যাওয়ার আগে লিড নেয়ার সুযোগ আসে নেদারল্যান্ডসের সামনে। তবে ভ্যান পার্সির বাড়ানো বলকে গোলে পরিণত করতে ব্যর্থ হন রোবেন।

প্রথমার্ধের মুহুর্মুহ আক্রমণে গিয়েও গোল না পাওয়ার হতাশা দূর হয় দ্বিতীয়ার্ধের শুরুতেই। ডি বক্সের বাহির থেকে দুর্দান্ত এক গোল করেন জিওভানি দস সান্তোস।

কিছুক্ষণ পরই সমতায় ফিরতে পারত ডাচরা। তবে মেক্সিকোর সেইন্ট ওচোয়া রক্ষা করলেন মেক্সিকোকে।

বিশ্বকাপ থেকে বিদায়টা যখন চোখের সামনে ভাসছিল তখনই ডাচদের সেই দুঃস্বপ্ন থেকে ফেরান ওয়েসলি স্নাইডার।

তবে ভাগ্য যেন মেক্সিকোকে ছেড়ে চলে এসেছিল ডাচদের শিবিরে। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে রোবেনকে ডি বক্সে অবৈধভাবে বাধা দেন রাফায়েল মার্কোজ। স্পটকিক নিলেন হান্টেলার। হতাশ করলেন না তিনি। এই গোলের সঙ্গে সঙ্গে ডাচদের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়ে গেল।

আর কোয়ার্টার ফাইনালের কাছে এসেও টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ডাক হর্স মেক্সিকোকে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ